শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

চৌগাছায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৭৫ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে এ উপলক্ষে চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা করা হয়। জাতীয় পার্টির অস্থায়ী কার্যলয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক নাজিম উদ্দীন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক প্রনব কুমার রায়।

বক্তৃতা করেন পৌর জাতীয় পাটির সদস্য সচিব মুজিবুল ইসলাম, যুগ্ম-সদস্য সচিব সাজু আহম্মেদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ওলিয়ার রহমান ওলি, হাকিমপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নান, ধুলিয়ানী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফশিয়ার রহমান, ফুলসারা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবসংহতির সদস্য সচিব উজজল হোসেন, উপজেলা যুব-সংহতির যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit