বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে,দুর্গাপুরে বিএনপি‘র মিছিল আটোয়ারীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন। জাল নোট শনাক্তে জনসচেতনতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে চৌগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল চৌগাছায় প্রতিবন্ধী যুব ও কেয়ারগিভারদের অংশগ্রহণ জোরদারকরণে কর্মশালা সাভারে আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ চৌগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসছেন মন্ত্রিপরিষদ সচিব মাটিরাঙ্গায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

ফার্মেসি কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহালের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

শান্তা ইসলাম ,নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

শান্তা ইসলাম ,নেত্রকোণা প্রতিনিধি : ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর) সকালে নেত্রকোণা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিসিডিএস জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার সাধারণ কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বিসিডিএস নেত্রকোণা জেলা শাখার সভাপতি আব্দুর রউফ, জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট কাইয়ুম খান উত্থান, সহ-সভাপতি ফরহাদ আহম্মেদ ও সনজিৎ কুমার সাহা রায় রিন্টুসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনা থেকে বিসিডিএসকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টদের স্বার্থের পরিপন্থী।

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এই সিদ্ধান্তের ফলে লাইসেন্সবিহীন ও অবৈধ ওষুধ বিক্রির সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব ফেলবে। অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পূর্বের মতো বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সারা দেশে ধারাবাহিক ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit