রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

জাহ্নবীর সঙ্গে বিকৃত দৃশ্যের গান ভাইরাল, হুঁশিয়ারি এনটিআরের

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

বিনোদন ডেস্ক : প্রযুক্তির অপব্যবহার! কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে গানের বিকৃত ভিডিও ছড়িয়ে পড়তেই মুখ খুললেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। এনটিআর ও বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর অভিনীত ‘দেবরা: পার্ট ১’ সিনেমার ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘চুট্টামল্লে’ গানটির দৃশ্য বিকৃত করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।  শনিবার (৩ অক্টোবর) ওই বিকৃত ভিডিও নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন অভিনেতা জুনিয়র এনটিআর।

‘ডিপফেক’ এখন তারকাদের জীবনের অন্যতম বড় সমস্যা। কখনো আপত্তিকর ভিডিওতে মুখ ব্যবহার করা হয়েছে রাশমিকা মান্দানার, কখনো ওয়ামিকা গব্বীর দেহে বসানো হয়েছে আলিয়া ভাটের মুখ। আবার কখনো আমির খানের মুখে বসানো হয়েছে ভোট প্রচারের কথা। এ নিয়ে বিভিন্ন সময়ে একাধিক তারকা সরব হয়েছেন। এবার সেই সমস্যায় জাহ্নবী ও জুনিয়র এনটিআরের।

সামাজিক মাধ্যমে একটি পোস্টে বিবৃতি দিয়েছেন জুনিয়র এনটিআর। এ অভিনেতা লিখেছেন— ‘অসহ্য, জঘন্য ও নির্লজ্জ।’ তিনি বলেন, যে দেশে নারীদের মা ও দেবী হিসেবে সম্মান করা হয় এবং যেখানে ‘মাতৃদেব ভব’ শুধু একটি বাক্য নয়, বরং সংস্কৃতির অংশ, সেখানে কিছু মানুষ এতটা নিচে নেমে গেছেন যে, এআই ব্যবহার করে একজন নারীকে অত্যন্ত নিকৃষ্টভাবে অসম্মান করছেন। এ ধরনের জঘন্য কনটেন্ট তৈরি করতে এআইয়ের ব্যবহার ‘অত্যন্ত লজ্জাজনক’ বলে জানান এ অভিনেতা।

এরপরই ওই বিকৃত ভিডিও তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন এ দক্ষিণী সুপারস্টার। তিনি বলেন, ‘এই বিকৃত ভিডিও যারা তৈরি করেছেন, তাদের কাউকে আমি ছেড়ে দেব না।’ সবার বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন জুনিয়র এনটিআর। একই সঙ্গে সাধারণ মানুষকে এমন কোনো কনটেন্ট না দেখার এবং শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন তিনি। এ অভিনেতা বলেন, আজ এটা অন্য কারও সঙ্গে ঘটছে। কাল আপনার মা, বোন, স্ত্রী কিংবা মেয়ের সঙ্গেও এমনটি ঘটতে পারে। 

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রুখতে কেন্দ্র ও সব রাজ্যসরকারকে আরও কঠোর পদক্ষেপ এবং কড়া নিয়ম চালুর আবেদনও জানিয়েছেন জুনিয়র এনটিআর। তিনি বলেন, এটি অত্যন্ত গুরুতর একটি বিষয়। এর দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা উচিত। উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তি পাওয়া গানটির সুর করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। তেলুগুতে ‘চুট্টামল্লে’ নামে পরিচিত গানটির হিন্দি সংস্করণ ‘ধীরে ধীরে’। এ ছাড়া তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষাতেও গানটি মুক্তি পায়। গানটি শিল্পা রাওয়ের গাওয়া। এ সিনেমার মাধ্যমেই তেলুগু ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী জাহ্নবী কাপুর।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit