বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

ডেস্ক নিউজ : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে ধারণা তৈরি করা হচ্ছে, তা সঠিক নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলবাজি নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিক যে উদ্বেগ জানিয়েছে তা আমলে নেওয়া হবে। যারা অপকর্ম করবে তাদের কোনো দল নেই, তারা দুর্বৃত্ত। তাদের ব্যাপারে সরকারের অবস্থান কঠোর। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি রয়েছে। তিনি জানান, এবারের দুর্গাপূজায় সরকারের পক্ষ থেকে বাজেটও বাড়ানো হয়েছে। গতবারের ৪ কোটি টাকার তুলনায় এবার পূজার বাজেট বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে।

এ ছাড়া এবার সারা দেশে পূজামণ্ডপের সংখ্যাও গতবারের তুলনায় প্রায় ১ হাজার ৫০০টি বেড়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, এবারের পূজায় ছুটি দুইদিন থেকে বাড়িয়ে তিনদিন করা হয়েছে। সব মিলিয়ে পাঁচ দিনের ছুটি কাটাবে মানুষ। এটা সরকারের আন্তরিকতার কারণে হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit