বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‎লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

আটোয়ারীতে ৯ জলাশয়ে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২৬ – ২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য দপ্তর জানায়, রুই,কাতলা,মৃগেলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা উপজেলার নয়টি জলাশয়ে ছাড়া হয়।

এর মধ্যে উপজেলা পরিষদ চত্বর পুকুরে ৫০ কেজি, আটোয়ারী থানা চত্বর পুকুরে ২৫ কেজি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে ১৫ কেজি, রসেয়া বিলে (প্লাবন ভূমি) ৩০ কেজি, টাংগন নদীতে ৩৫ কেজি, বাঘমারা (প্লাবন ভূমি) ৩০ কেজি, দারখোর গুচ্ছগ্রাম পুকুরে ১০ কেজি, আলোয়াখোয়া বাগডোকরা খালে ৩৫ কেজি এবং উপজেলা পরিষদের আবাসিক কোয়াটার সংলগ্ন পুকুরে ২০ কেজি করে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণের সময়, পঞ্চগড় জেলা মৎস্য কর্মকর্তা কে. এম আব্দুল হালিম, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা.মোঃ আব্দুল্লাহ , অন্যান্য দপ্তরের কর্মকর্তা, সুবিধাভোগীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা জানান, জলাশয়গুলোতে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র রক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। মাছ চাষের সুফল তুলে ধরে উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) বলেন, এই মাছগুলো বড় হয়ে দেশের বিশাল চাহিদা পুরণ করবে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের প্রোটিনের ঘাটতি পূরণে এটি বড় ভুমিকা রাখবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপি এ ধরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি সবাইকে উৎপাদনমূখী উদ্যোগে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit