এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ১০ দিন ব্যাপী প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ প্রশিক্ষণের উদ্বোধন করেন ।
উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।
প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন প্রশিক্ষক আসাদুজ্জামান। কার্যক্রমে উপজেলার প্রান্তিক পেশাজীবীদের মধ্য থেকে বিভিন্ন পেশার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:১২