সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার চাকলা উচ্চ বিদ্যালয় ও হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের পৃথক পৃথক ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চাকলা উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে চাকলা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।

এসময় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলার নির্বাহী অফিসার নুরুল আমিন, ড্যাব ও বি.এম.এ নওগাঁ জেলা শাখার সভাপতি ডাঃ ইসকেন্দার হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফি তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, আবুল কালাম আজাদ, চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ প্রমূখ সহ অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হয় এবং অত্র বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য সার্বিক ভাবে সহযোগিতা করবেন বলে তিনি আশ্বাস দেন। পরে প্রধান অতিথি হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে যোগ দেন।

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit