শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের হুশিয়ারি ট্রাম্পের

বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক স্মরণীয় করল কোমো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে ইতালিয়ান ক্লাব কোমো। বৃহস্পতিবার রাতে স্তাদিও জিউসেপ্পে সিনিগাগ্লিয়ায় আরবি লাইপজিগকে ৪-১ গোলে হারিয়েছে সেস্ক ফ্যাব্রেগাসের দল। কোমোর হয়ে গোল করেন মার্টিন বাতুরিনা, তাসোস দুভিকাস, আসানে দিয়াও ও ম্যাসিমো পেরোনে। পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলা কোমো ছয়টি বড় গোলের সুযোগ তৈরি করে। সেখানে লাইপজিগের বড় সুযোগ ছিল মাত্র দুটি।

এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়া ১২তম ইতালিয়ান ক্লাব হিসেবে ইতিহাসে জায়গা করে নিল কোমো। পাশাপাশি প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচেই জয় পাওয়া চতুর্থ ইতালিয়ান দল তারা। এর আগে জুভেন্তাস, এসি মিলান ও উদিনেজে অভিষেক ম্যাচে জয় পেয়েছিল।

চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচে চার বা তার বেশি গোল করার কীর্তিও গড়েছে কোমো। ইতালির দ্বিতীয় দল হিসেবে এমন নজির তাদের। এর আগে ১৯৯১ সালের সেপ্টেম্বরে ইউরোপিয়ান কাপে অভিষেক ম্যাচে রোজেনবার্গকে ৫-০ গোলে হারিয়েছিল সাম্পদোরিয়া।

ম্যাচ শেষে ফ্যাব্রেগাস জানান, এই জয় উদ্‌যাপনের জন্য খুব বেশি সময় নেই তাদের হাতে। কারণ, সোমবার সিরি আ-তে পারমার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে কোমোকে। তবে এমন দাপুটে জয়ের পরও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন কোমোর কোচ। ফ্যাব্রেগাস বলেন, ‘আমি খুশি, তবে এই আনন্দ পাঁচ মিনিটের বেশি থাকবে না। এরপর থেকেই সোমবারের ম্যাচের প্রস্তুতি শুরু করতে হবে। আজকের ম্যাচের মতো একই তীব্রতা ও শক্তি নিয়ে আমাদের খেলতে হবে।’

কোচ আরও বলেন, ‘এটি শহর ও ক্লাবের জন্য একটি ঐতিহাসিক রাত। গত মৌসুমে আমরা যে অসাধারণ কাজ করেছি, এই জয় তারই প্রাপ্য স্বীকৃতি। তবে আমাদের মূল লক্ষ্য সিরি আ। সেখানে ভালো করতে পারলেই ভবিষ্যতে আবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ তৈরি হবে।’

তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সেও সন্তুষ্ট ফ্যাব্রেগাস। তার মতে, চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ দলকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। তবে ঘরোয়া প্রতিযোগিতায় একই মানের পারফরম্যান্স ধরে রাখতে না পারলে তিনি হতাশ হবেন।

তার ভাষায়, ‘আমাদের পা মাটিতে রাখতে হবে এবং প্রতি তিন দিন পরপর একই মানের পারফরম্যান্স দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। সামনে খুব কঠিন একটি মৌসুম। তাই সঠিক মানসিকতা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’এদিকে একই রাতে চ্যাম্পিয়ন্স লিগে নাটকীয় জয় পেয়েছে ফরাসি ক্লাব লেন্সও। ১০ জনের স্লাভিয়া প্রাগকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit