শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

স্পিকারের সঙ্গে আইপিইউর মহাসচিবের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) একটি প্রতিনিধিদল। সোমবার (৩১ আগস্ট) স্পিকারের কার্যালয়ে আইপিইউর মহাসচিব মিজ মার্টিন অ্যান্ডারসনের নেতৃত্বাধীন ওই প্রতিনিধিদলের সঙ্গে এই আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের দীর্ঘ ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ সবসময়ই গণতন্ত্রকামী এবং অধিকার আদায়ে তারা বারবার আত্মত্যাগ করেছে; এ দেশের মানুষ কখনোই স্বৈরাচারকে সমর্থন করেনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয়ের পরও দেশে প্রকৃত গণতন্ত্র অধরাই ছিল উল্লেখ করে স্পিকার জানান, পরবর্তীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই দেশে সত্যিকারের গণতন্ত্রের সূচনা হয়।
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে স্পিকার বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের প্রহসনের নির্বাচনগুলোর মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত করে দেশের গণতন্ত্রকে নস্যাৎ করা হয়েছিল। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারের পতন ঘটে। এরপর অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ বর্তমানে জনগণের গণতান্ত্রিক আশা-আকাঙক্ষার প্রতিফলন হিসেবে দায়িত্ব পালন করছে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে আইপিইউর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জনগণের কাঙিক্ষত আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। গণতান্ত্রিক সংস্কার ও সংশোধনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধতা প্রমাণের ওপর জোর দিয়ে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করে একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গড়ে তোলা সম্ভব।
সাক্ষাৎকালে তারা জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের কার্যকর ভূমিকা, আন্তর্জাতিক আদালতে সমুদ্রসীমা সংক্রান্ত মামলার সুষ্ঠু নিষ্পত্তি এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিশদ আলোচনা করেন। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, আইপিইউ প্রতিনিধিদলের সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit