বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ফুলবাড়ী উপজেলার দধিপুর গ্রামে এলাকার কতিপয় ব্যক্তি জোর করে অন্যের জমি দখল করে রাখার প্রতিবাদে মানববন্ধন ॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দধিপুর গ্রামে কতিপয় ব্যক্তি অন্যের জমি জোর করে দখল করে রাখার প্রতিবাদে এলাকায় জমির মালিকেরা জমি উদ্ধার কল্পে মানববন্ধন করেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টায় শিবনগর ইউনিয়নের দধিপুর গ্রামে জমি উদ্ধার কল্পে জমির মালিক ও এলাকাবাসী সকলে একত্রে মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ আমিনুল ইসলাম (বেলাল) , তিনি বলেন, দধিপুর মৌজার প্রায় ২০-২২ জন ব্যক্তি ভূমি মালিকের ৪-৫ একর জমি দীর্ঘদিন ধরে দখল করে রাখেন এলাকার অবৈধ ভূমি দখলকারীরা। জমির মালিককে নোটিশ না করে ৪২ ধারার ক তফশিল/রেকর্ডে অন্যের নামে কর্তন/অন্তর্ভূক্ত করার অভিযোগ রয়েছে কতিপয় ঐ এলাকার ব্যক্তিদের বিরুদ্ধে। তিনি আরও বলেন, একই গ্রামের মশিয়ার রহমানের পুত্র মোঃ মোজাফ্ফর হোসেন, মোঃ মানিক রহমান ও মোঃ মোতালেব হোসেন গংরা পরস্পর যোগ সাজশে দধিপুর মৌজার প্রকৃত ভূমি মালিকের প্রায় ৪-৫ একর জমি জোর করে দখল করে নিয়েছে।

উক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের ঐ জমির মালিকানা না থাকা সত্ত্বেও উক্ত জমি নিয়ে প্রকৃত জমির মালিকদের হয়রানি করছে দখলকারীরা। জোরপূর্বক জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে প্রকৃত জমির মালিকেরা দধিপুর গ্রামে জমি উদ্ধার কল্পে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেন। মানববন্ধনের বক্তব্য রাখেন মোঃ সওকত হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ কুদ্দুস মন্ডল, মোঃ শাহাবুদ্দিন, মোঃ সোহরাব হোসেন, মোঃ খতিবর রহমানসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। এ সময় ফুলবাড়ী উপজেলার প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্¦ারকলিপি প্রদান করেন।

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit