শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সালমানের প্রস্তাব ফিরিয়ে দেন শোয়েব, কেন বলিউডে আসেননি গতিদানব?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার একসময় সালমান খানের বলিউড সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। যখন ভারত-পাকিস্তানের সম্পর্ক তুলনামূলক ভালো ছিল, ঠিক তখন বলিউডে কাজ করার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু পরে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এ ‘রাওয়লপিন্ডি এক্সপ্রেস’খ্যাত সাবেক তারকা ক্রিকেটার; কিন্তু কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারেই জানিয়েছেন শোয়েব আখতার।

বলের দুরন্ত গতিবেগের জন্য ‘রাওয়লপিন্ডি এক্সপ্রেস’ নামে বিখ্যাত সাবেক পাক তারকা ক্রিকেটার  শোয়েব আখতার বলেন, একটা সময় ভারত-পাকিস্তানের সম্পর্ক ভালো ছিল। সেই সময় বলিউডে কাজ করার কথা ভেবেছিলেন তিনি। প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু পরে বুঝতে পারেন, ক্রিকেট ও অভিনয়— দুই পেশা একসঙ্গে সামলানো তার পক্ষে সম্ভব নয়।  বলিউডে কাজের প্রস্তাব প্রসঙ্গে এ ‘রাওয়লপিন্ডি এক্সপ্রেস’ বলেন, ‘গ্যাংস্টার’ সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছিলেন তিনি।

তবে ইমরান হাশমীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব তাকে দেওয়া হয়নি। সিনেমার অন্য একটি চরিত্রের জন্য তাকে ভাবা হয়েছিল। এ প্রসঙ্গে শোয়েব আখতার বলেন, সালমান খানও তাকে একটি সিনেমার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ক্রিকেটের পাশাপাশি বলিউডে সময় দেওয়া সম্ভব হবে না ভেবেই সেই সুযোগ ফিরিয়ে দেন তিনি। বলিউডে পা রাখলে তাকে নিয়ে যে ধরনের আলোচনা হতে পারত, সে কথাও উল্লেখ করেন শোয়েব আখতার। বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বলেও জানান তিনি।    

শোয়েব আখতার বলেন, আমি দুটি আলাদা জগৎ একসঙ্গে সামলাতে পারতাম না। ছয়-সাত মাস ক্রিকেট খেলতাম, তারপর ছয়-সাত মাস শুটিং করতে হতো। সেখানে মানুষ সবসময় আমার সঙ্গে কোনো না কোনো নায়িকার নাম জুড়ে দিত। তিনি বলেন, এ বিষয়টি নিয়ে আমি ভাবতাম। তিন-চারজন পরিচালক আমাকে বলেছিলেন— খলনায়কের চরিত্রে অভিনয় করতে হলে খুব বেশি কিছু করতে হবে না। কিন্তু আমার মনে হয়েছিল, আমি দুটি পেশায় একসঙ্গে টিকে থাকতে পারব না।

সালমান খানের ব্যক্তিত্ব এবং মানুষের জন্য একের পর এক কাজ তাকে মুগ্ধ করে বলেও জানান সাবেক এ পাক ক্রিকেটার। শোয়েব আখতার বলেন, শারীরিক গঠনের দিক থেকে আমাকে কিছুটা সালমানের মতো দেখতে লাগে। কিন্তু মানুষ হিসাবে সালমান আমার থেকে অনেক ভালো। তিনি বলেন, ওর কাছে আমি কিছুই নই। সালমান খুবই ভালো মনের মানুষ। প্রচুর দানধ্যান করেন এবং অনেক মানুষকে সাহায্য করে থাকেন। তার ইচ্ছা— তার জীবন নিয়ে ছবি তৈরি হোক এবং সেই ছবিতে তার চরিত্রে অভিনয় করুক সালমান খান বলে জানান এ ‘রাওয়লপিন্ডি এক্সপ্রেস’।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit