মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া হানিয়া-সজল কারোর সঙ্গেই আমার বন্ধুত্ব নেই: মাহিরা খান জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ জরুরি সতর্কবার্তা দিলো পুলিশ সদর দফতর বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড় মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ৬ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যা ও ২৪০ মানবাধিকার লঙ্ঘন; পাহাড়ে সশস্ত্র তৎপরতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন

বাড়ছে ডলারের দাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৬ Time View

ডেস্ক নিউজ : প্রবাসীদের রেমিট্যান্স কেনায় ডলারের দাম বাড়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের কাছে বিক্রির ক্ষেত্রেও এর দাম বাড়িয়েছে। সোমবার (২৭ জুলাই) ব্যাংকগুলো রেমিট্যান্স কিনেছে ১২৩ টাকা ৮৫ থেকে ৯০ পয়সা দরে। গ্রাহকদের কাছে বিক্রি করেছে ১২৩ টাকা ৯৫ পয়সা দরে। আন্তঃব্যাংকেও ডলারের দাম কিছুটা বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৮২ পয়সায় উঠেছে।

ব্যাংকগুলোতে উদ্যোক্তাদের ও সরকারের এলসি খোলার চাপ বেড়েছে। ফলে বাজারে ডলারের চাহিদাও বেড়েছে। বাড়তি ডলারের জোগান দিতে ব্যাংকগুলো চড়া দামে ডলার সংগ্রহ করছে। ফলে রেমিট্যান্স কেনায় ডলারের দাম প্রতিযোগিতা করে বাড়াচ্ছে ব্যাংকগুলো।

রোববার (২৬ জুলাই) ব্যাংকগুলো রেমিট্যান্সের প্রতি ডলার সর্বোচ্চ ১২৩ টাকা ৯০ পয়সা দরে কিনেছে। সর্বনিম্ন ছিল ১২৩ টাকা ৮৫ পয়সা। এছাড়া আন্তঃব্যাংকে এর দাম বেড়েছে। সোমবার আন্তঃব্যাংকে প্রতি ডলার বিক্রি হয়েছে সর্বোচ্চ ১২৩ টাকা ৮২ পয়সা দরে। গত সপ্তাহে রেমিট্যান্সের ডলার ১২৩ টাকা ৭৫ পয়সা ও আন্তঃব্যাংকে ছিল ১২৩ টাকা ৬০ পয়সা। একই রপ্তানি আয়ের ডলারের দামও বেড়েছে। ফলে ব্যাংকগুলো ডলারের বিক্রি দামও বাড়িয়েছে।

সোমবার বেশির ভাগ ব্যাংক এলসিতে সর্বোচ্চ ১২৩ টাকা ৯৫ পয়সা থেকে ১২৩ টাকা ৯০ পয়সা দরে ডলার বিক্রি করেছে। এ দিন গড় দাম ছিল ১২৩ টাকা ৯২ পয়সা। গত সপ্তাহে গড় দাম ছিল ১২৩ টাকা ৭৫ পয়সা। এদিকে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে রেমিট্যান্সের ডলারের দাম বাড়ানোর ফলে প্রবাসীরা আরও বেশি হারে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হবেন। রপ্তানি আয়েও এর ইতিবাচক প্রভাব পড়বে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৬,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit