শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম। 

সোমবার বাকিংহাম প্যালেসে রাজা চার্লস তৃতীয়ের সাথে সাক্ষাৎ শেষে তিনি নতুন সরকার গঠনের দায়িত্ব গ্রহণ করেন।

তিনি যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০১৬ সালের পর ডাউনিং স্ট্রিটে প্রবেশ করা ষষ্ঠ প্রধানমন্ত্রী হলেন তিনি। দায়িত্ব নেওয়ার শুরুতেই তাকে নানা ধরণের বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। নিজের নেতৃত্বের ছাপ রাখার জন্যও তার হাতে সময় খুবই সীমিত।

৫৬ বছর বয়সী বার্নহ্যাম বিদায়ী প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হলেন। মাত্র দুই বছর আগে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে নিরঙ্কুশ জয়ে লেবার পার্টিকে ক্ষমতায় এনেছিলেন স্টারমার। তবে জনপ্রিয়তা হারানোর পর তিনি পদ ছাড়েন।

এর আগে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কিয়ের স্টারমার।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit