মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

স্পোর্টস ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সে সঙ্গে এ সময়ে নতুন করে আরও ১ হাজার ৬৯ শিশুর শরীরে হাম ও উপসর্গ দেখা গেছে। সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু সিলেট বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে হামের উপসর্গে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে হামের উপসর্গে ৬৯৮ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৭ শিশুর হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এ সময়ে আরও ৯২২ শিশুর রোগটির উপসর্গ দেখা গেছে।  এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ১ লাখ ১৮ হাজার ৫৭০ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সে সঙ্গে এ সময়ে মোট ১৪ হাজার ৫৭৮ শিশুর হাম শনাক্ত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১ হাজার ২৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৭ হাজার ৫৩২ শিশু ছাড়পত্র পেয়েছেন।   

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit