শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় মাদক সংশ্লিষ্ট অপরাধে মহিলা আটক  একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ২০০ ‎‎লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া নজরদারি ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি ‘আর্জেন্টিনা জেতেনি এবং এই ফলাফল মূলত দুর্নীতিগ্রস্ত রেফারিং সিদ্ধান্তের ফল’, মেসিদের বোর্ড থেকেই সাংবাদিকদের ই-মেইল পরীক্ষা দিতে পারলে না দুই ছাত্রী, খোয়ালেন গয়না-প্রবেশপত্র চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সমিতি খাগড়াছড়ির বন্যাকবলিত এলাকা পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের মাঝে এাণ সামগ্রী বিতরণ। ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের প্রতিষ্ঠানে গড়ার আহ্বান ডা. জুবাইদার

গোল্ডেন বুট নয়, বিশ্বকাপই আমার মূল লক্ষ্য: হ্যারি কেইন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২০ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের কাছে ব্যক্তিগত কৃতিত্বের চেয়ে দলীয় অর্জনই বেশি গুরুত্বপূর্ণ। নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে তিনি জানিয়েছেন, তার লক্ষ্য গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে থাকা নয়; বরং ইংল্যান্ডকে বিশ্বকাপ জয়ের গৌরব এনে দেওয়া।

সংবাদ সম্মেলনে কেইন বলেন, ‘আমার প্রধান লক্ষ্য বিশ্বকাপ জেতা। গোল্ডেন বুট দারুণ একটি অর্জন, কিন্তু সেটি কখনোই বিশ্বকাপ জেতার চেয়ে বড় নয়। যদি দুটির মধ্যে একটি বেছে নিতে হয়, আমি অবশ্যই বিশ্বকাপই বেছে নেব।’২০১৮ বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কেইন। এবারও তিনি গোলদাতাদের তালিকায় উপরের দিকেই আছেন। তবে ব্যক্তিগত পরিসংখ্যান নিয়ে তিনি ভাবতে চান না।

নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ডের সঙ্গে তুলনা নিয়েও প্রশ্ন করা হলে কেইন বলেন, ‘আমাদের দুজনের খেলার ধরন আলাদা। হালান্ড শারীরিকভাবে অসাধারণ শক্তিশালী এবং দুর্দান্ত গোলস্কোরার। আমি খেলায় আরও বেশি জড়িত থাকতে পছন্দ করি। তাই সরাসরি তুলনা করা ঠিক হবে না।’তিনি আরও যোগ করেন, ‘শুধু হালান্ডকে থামালেই হবে না। নরওয়ের দলে ওডেগার্ড, সোরলোথসহ আরও অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। পুরো দলকেই গুরুত্ব দিতে হবে।’

এদিকে এই ম্যাচে খেলতে নামলেই ওয়েন রুনির ১২০ ম্যাচের রেকর্ড ছুঁয়ে ফেলবেন কেইন। এই মাইলফলককে তিনি ‘গর্বের’ বলে উল্লেখ করলেও জানিয়েছেন, এখন তার সব মনোযোগ কোয়ার্টার ফাইনালে। ইংল্যান্ড কোচ থমাস টুখেলও অধিনায়কের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘হ্যারি একজন অসাধারণ নেতা।

সে নিঃস্বার্থ, দলের জন্য সবকিছু উজাড় করে দেয়। এমন একজন খেলোয়াড়কে কোচিং করানো সত্যিই সৌভাগ্যের।’বর্তমান গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে এগিয়ে থাকলেও কেনের কাছে ব্যক্তিগত পুরস্কারের চেয়ে বিশ্বকাপ ট্রফিই এখন সবচেয়ে বড় স্বপ্ন।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit