বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪৮ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ‘মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ’ এর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শনিবার (২০ জুন) সকালে কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে ও কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমূখর ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

কলেজের সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম (কাজল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। প্রভাষক মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল,গভর্নিং বোডির দাতা সদস্য আলহাজ্ব মোঃ আব্দুর রহমান (আব্দার), জিবি সদস্য মোঃ আবুল কালাম আজাদ।

স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ কাজী ফজলে বারী সুজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোঃ রবিউল ইসলাম। আবেগাপ্লুত হয়ে বক্তব্য দেন প্রথম বর্ষের শিক্ষার্থী সবুজ কুমার, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে তাসমিয়া জাহান তাসমি স্মৃতিচারণ ও অনুভুতি করেন। বক্তব্যে কলেজের সুন্দর শিক্ষা পরিবেশ এবং শিক্ষকদের অন্তরিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের মৌলভী প্রভাষক মোঃ আশরাফ আলী। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বোডির সদস্য, অভিভাবক, রাজনৈতিক দলের নেতাকর্মী,গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৬,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit