মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ইতিহাসের সামনে সাইদ মার্টিনেজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত একটায় সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কাতার। গ্রুপ ‘বি’-এর ম্যাচটির প্রধান রেফারি হিসেবে থাকবেন হন্ডুরাসের সাইদ মার্টিনেজ।

তিনি ২০২২ ফিফা বিশ্বকাপ কাতারে নয়টি ম্যাচে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালনের পর, বিশ্বের বৃহত্তম এই ক্রীড়া আসরে প্রধান রেফারি হিসেবে নির্বাচিত প্রথম হন্ডুরান হিসেবে ইতিহাস গড়তে চলেছেন মার্তিনেজ। ২০১৭ সাল থেকে ফিফা তালিকাভুক্ত রেফারি মার্টিনেজ।

কে এই সাইদ মার্টিনেজ?

মার্টিনেজ ২০২১ ও ২০২৩ সালের গোল্ড কাপ ফাইনাল, ২০২৩ সালের কনকাকাফ নেশনস লিগ ফাইনাল এবং ২০২৫ সালের কনকাকাফ নেশনস লিগ সেমিফাইনালসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কনকাকাফ ম্যাচও পরিচালনা করেছেন। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী মার্টিনেজ ১৬৫টি ম্যাচে ৬৮৮টি হলুদ কার্ড এবং ৩০টি লাল কার্ড দেখিয়েছেন। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ৪.১৭টি হলুদ কার্ড পড়েছে। এটি তাকে একজন কঠোর রেফারি হিসেবে প্রমাণ করে।

বিশ্বকাপের জন্য কনকাকাফ থেকে নির্বাচিত নয়জন রেফারির মধ্যে একজন হিসেবে মার্টিনেজ এই কনফেডারেশন থেকে নিযুক্ত রেকর্ড সংখ্যক ২৯ জন ম্যাচ কর্মকর্তারও অংশ। দুই দশকেরও বেশি সময় আগে যখন তিনি তার রেফারিং যাত্রা শুরু করেছিলেন।

কিউএনবি/অনিমা/১৩.০৬.২০২৬/বিকাল ৪.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit