মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বিবিসির চোখে বিশ্বকাপের সর্বকালের সেরা ১০ মহানায়ক কারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের প্রায় এক শতাব্দীর ইতিহাস, ২২টি আসর আর হাজার হাজার খেলোয়াড়ের মধ্য থেকে মাত্র ১০ জন কিংবদন্তিকে বেছে নেওয়া যেকোনো ফুটবল বিশ্লেষকের জন্যই এক অসম্ভব কঠিন কাজ। এই তালিকায় জায়গা পাননি বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসা (যিনি ১১ নম্বরে থেকে বাদ পড়েছেন), পাননি ব্রাজিলের জাদুকর গারিঞ্চা, ইতালির আইকন রবার্তো বাজ্জো কিংবা নেদারল্যান্ডসের টোটাল ফুটবলের জনক জোহান ক্রুইফ।

তবে পেলে, ম্যারাডোনা, মেসি, রোনালদো নাজারিওসহ কয়েকজন মহাতারকার উপস্থিতি আছে বিবিসির চোখে বিশ্বকাপের সর্বকালের সেরা ১০ মহানায়কের তালিকায়। 

চলুন জেনে নেয়া যাক কারা কারা আছেন এ তালিকায়।

১০. স্যার জিওফ হার্স্ট (ইংল্যান্ড): বিশ্বকাপ জয় ১৯৬৬
১৯৬৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের ইতিহাস গড়া নায়ক ছিলেন স্যার জিওফ হার্স্ট। ফাইনালে হ্যাটট্রিক করে পশ্চিম জার্মানির বিপক্ষে দলকে এনে দেন একমাত্র বিশ্বকাপ শিরোপা। তার এই কীর্তি আজও বিশ্বকাপ ইতিহাসে অনন্য হয়ে আছে

৯. কাফু (ব্রাজিল): বিশ্বকাপ জয় ১৯৯৪ ও ২০০২
কাফু তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা একমাত্র ফুটবলারদের একজন। ১৯৯৪ সালে চ্যাম্পিয়ন, ১৯৯৮ সালে রানার্স আপ এবং ২০০২ সালে অধিনায়ক হিসেবে শিরোপা জেতেন তিনি

৮. পাওলো রসি (ইতালি): বিশ্বকাপ জয় ১৯৮২
নিষেধাজ্ঞা শেষে ফিরে এসে ১৯৮২ বিশ্বকাপে ইতালিকে চ্যাম্পিয়ন করেন পাওলো রসি। ব্রাজিলের বিপক্ষে তার হ্যাটট্রিক ছিল টুর্নামেন্টের অন্যতম বড় চমক

৭. জিনেদিন জিদান (ফ্রান্স): বিশ্বকাপ জয় ১৯৯৮
১৯৯৮ সালে ঘরের মাঠে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ এনে দেন জিনেদিন জিদান। ফাইনালে তার দুই হেডার গোল ছিল ইতিহাস গড়া মুহূর্ত

৬. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): বিশ্বকাপ জয় ২০১৮
মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপ ফাইনালে গোল করে ইতিহাসে নাম লেখান এমবাপ্পে। ২০২২ সালের ফাইনালে হ্যাটট্রিক করে তিনি আবারও বিশ্বকে চমকে দেন

৫. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি): বিশ্বকাপ জয় ১৯৭৪ (খেলোয়াড়), ১৯৯০ কোচ
খেলোয়াড় এবং কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপ জেতা বিরল কীর্তির অধিকারী বেকেনবাওয়ার। ১৯৭৪ সালে খেলোয়াড় এবং ১৯৯০ সালে কোচ হিসেবে শিরোপা জেতেন তিনি

৪. লিওনেল মেসি (আর্জেন্টিনা): বিশ্বকাপ জয় ২০২২
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন লিওনেল মেসি। পুরো টুর্নামেন্ট জুড়ে তার নেতৃত্ব ও গোল দলকে শিরোপা এনে দেয়

৩. রোনালদো নাজারিও (ব্রাজিল): বিশ্বকাপ জয় ১৯৯৪ ও ২০০২
ইনজুরি ও ব্যর্থতার পর ২০০২ বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ব্রাজিলকে শিরোপা এনে দেন রোনালদো নাজারিও। ফাইনালে জোড়া গোল করেন তিনি

২. ডিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা): বিশ্বকাপ জয় ১৯৮৬
১৯৮৬ বিশ্বকাপে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে শিরোপা জেতান ম্যারাডোনা। ইংল্যান্ডের বিপক্ষে তার হ্যান্ড অব গড ও শতাব্দীর সেরা গোল বিশ্বকাপ ইতিহাসে অমর হয়ে আছে

১. পেলে (ব্রাজিল): বিশ্বকাপ জয় ১৯৫৮ ১৯৬২ ১৯৭০
তিনটি বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার পেলে। মাত্র ১৭ বছর বয়সে বিশ্বমঞ্চে আবির্ভাব ঘটিয়ে তিনি ফুটবল ইতিহাসে নিজেকে চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেন

কিউএনবি/অনিমা/১৩.০৬.২০২৬/বিকাল ৪.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit