মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

শিরোপার বদলে ভালো শুরুতে চোখ রোনালদোর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। চলতি আসরে দেশটিকে শিরোপার অন্যতম শিরোপার দাবিদার হিসেবে ধরা হচ্ছে।

তবে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথম বিশ্বকাপ শিরোপার জন্য লড়াইয়ের কথা ভাবার পরিবর্তে দলের একটি ভালো সূচনার দিকে মনোযোগের আহ্বান জানিয়েছেন।

৪৮-দলের অংশগ্রহণে এবারের আসরের পর্তুগিজরা অন্যতম ফেভারিট এবং ৪১ বছর বয়সী রোনালদো তার ষষ্ঠ বিশ্বকাপে খেলবে।, যা তার প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।

বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে রোনালদো বলেন, একটি ভালো সূচনা করা, প্রথম ও দ্বিতীয় ম্যাচে ভালো খেলা এবং তারপর গ্রুপে প্রথম স্থান অর্জন করাটা গুরুত্বপূর্ণ। এরপর আমরা ম্যাচ ধরে ধরে এগোব, কিন্তু সবকিছু জেতার প্রত্যাশা নিয়ে নয়। এটা ধাপে ধাপে হতে হবে। একটি ভালো সূচনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পর্তুগাল বুধবার হিউস্টনে কঙ্গোর বিপক্ষে গ্রুপ ‘কে;-এর উদ্বোধনী ম্যাচ খেলবে। এরপর দলটি ২৩ জুন আবারও হিউস্টনে উজবেকিস্তানের মুখোমুখি হবে এবং ২৭ জুন মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে।

রোনালদো বলেছেন, টুর্নামেন্টের আরও গভীরে গেলেই যখন পরিস্থিতি আরও কঠিন হবে এবং মানসিক ও শারীরিক ক্লান্তি প্রভাব ফেলবে। তখনই আমরা জানতে পারব আসল চ্যাম্পিয়ন কারা।

এটি পর্তুগালের নবম বিশ্বকাপ অংশগ্রহণ। দলটি ১৯৬৬ সালে তৃতীয় এবং ২০০৬ সালে চতুর্থ স্থান অর্জন করেছিল। ওই ব্ছর রোনালদোর বিশ্বকাপ অভিষেক হয়। ২০২২ সালে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে পৌঁছালেও মরক্কোর কাছে ১-০ গোলে হেরে যায়।

২০১৬ সালে পর্তুগালের হয়ে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জেতা রোনালদো বলেছেন, দেশের মাটিতে দলের প্রস্তুতি ছিল নিবিড় এবং ফলপ্রসূ। তিনি বলেন, তিনি শারীরিকভাবে ভালো আছেন এবং প্রথম বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে পুরো দল প্রস্তুত ও আশাবাদী।

রোনালদো বলেন, এটি খেলোয়াড়দের একটি খুব ভালো প্রজন্ম। তার পেশাদার ক্যারিয়ারের বেশিরভাগ সময় রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডে কাটানোর পর এখন সৌদি আরবে খেলেন। কিন্তু এমন কিছু বিষয় আছে যা আমাদের নিয়ন্ত্রণে নেই। জয় বা পরাজয়, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা অনেক কিছুর ওপর নির্ভর করে। তবে এটি এমন একটি প্রজন্ম যারা পর্তুগালের জনগণকে গর্বিত করতে উন্মুখ হয়ে আছে।

কিউএনবি/অনিমা/১৩.০৬.২০২৬/বিকাল ৩.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit