মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

কানসাস সিটিতে হ্যারি কেইনদের বিশ্বকাপ সরঞ্জাম চুরি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : ফ্লোরিডা থেকে ফেরার পথে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি হওয়ার ঘটনায় তদন্তের অংশ হিসেবে দুই আসামিকে আটক করেছে কানসাস সিটি পুলিশ।

পাম বিচ গার্ডেন্সে বিশ্বকাপের অনুশীলন শেষে কানসাস সিটিতে ফেরার পথে হ্যারি কেইনদের একদিনের ছুটি দেওয়া হয়েছিল। পরে তাদের বিশ্বকাপের ক্যাম্প সোয়োপ সকার ভিলেজে স্থানান্তর করা হয়। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বন্দর থেকে মাল খালাস করার জন্য একটি ভ্যান পৌঁছানোর পর প্রশিক্ষণ কিট এবং অন্যান্য জিনিসপত্র উধাও হয়ে গেছে। ঠিক কী কী জিনিস চুরি হয়েছে তা খতিয়ে দেখা হয়েছে।

কানসাস সিটি মিসৌরি পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা একটি দলীয় গাড়ি থেকে সরঞ্জাম চুরির সম্ভাব্য ঘটনা তদন্ত করছি, যেটি আজ সন্ধ্যায় কানসাস সিটিতে পৌঁছানোর পর কিছু জিনিসপত্র উধাও হয়ে গেছে।
তদন্ত চলছে এবং সন্দেহভাজন দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৩ জুন) বিকালে ইংল্যান্ড একটি কমিউনিটি প্রশিক্ষণ সেশন করবে এবং আগামী বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে।

কিউএনবি/অনিমা/১৩.০৬.২০২৬/দুপুর ২.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit