বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

দীপু মনির আরও এক মামলায় জামিন, ৭ মামলায় রুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪০ Time View

ডেস্কনিউজঃ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধে দায়ের করা আরও একটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার তার পক্ষে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়। দীপু মনির রমজান আলী শিকদার আইনজীবী সাংবাদিকদের জানান, হাইকোর্টে তার বিরুদ্ধে দায়ের করা ৮টি মামলার জামিন আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে রাজধানীর পল্টন থানার একটি মামলায় আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। মামলাটি রুবেল নামের এক বাদীর দায়ের করা হত্যা চেষ্টা সংক্রান্ত মামলা।

তিনি বলেন, এর আগে আরও ৭টি মামলায় জামিনের আবেদন করা হয়েছিল। সেসব মামলার মধ্যে একটিতে জামিন এবং বাকি ৬টিতে রুল জারি করেছিলেন হাইকোর্ট। আজকের আদেশের ফলে এখন পর্যন্ত মোট দুটি মামলায় জামিন পেয়েছেন দীপু মনি। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, বর্তমানে দীপু মনির বিরুদ্ধে মোট ৩৮টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় জামিন হয়েছে। বাকি মামলাগুলোর অধিকাংশে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। তিনি আরও জানান, এ পর্যন্ত মোট ১৫টি মামলায় রুল জারি হয়েছে এবং দুটি মামলায় জামিন মিলেছে।

অন্য মামলাগুলোর শুনানি পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনজীবী বলেন, বর্তমানে আদালতে আরও কিছু আবেদন দাখিল করা আছে, যা পর্যায়ক্রমে শুনানির জন্য আসবে।বাবে আইনজীবী বলেন, বর্তমানে আদালতে আরও কিছু আবেদন দাখিল করা আছে, যা পর্যায়ক্রমে শুনানির জন্য আসবে।

কিউএনবি/বিপুল/০৯.০৬.২০২৬/বিকাল ৫.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit