বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবরে উত্তেজনা, দায় নিল না ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত আল-খার্জ বিমানঘাঁটিতে বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। প্রিন্স সুলতান বিমানঘাঁটি নামেও পরিচিত এই সামরিক স্থাপনাটিতে সোমবার (৮ জুন) সকালে সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা জারি করা হয়। এর কিছুক্ষণ পরই সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের অনতিবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই অঞ্চলের আল-খারজ বিমান ঘাঁটির কাছে বিকট বিস্ফোরণের খবর ছড়ানোর পরপরই এই সতর্কতা আসে।

তবে এই আতঙ্ক ছড়ানোর কিছুক্ষণের মধ্যেই আরেকটি বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স জানায়, আল-খারজ অঞ্চলের ‘বিপদ এখন কেটে গেছে’। তবে প্রাথমিকভাবে কী ধরনের বিপদ বা হুমকি তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সৌদি প্রশাসন।

সৌদি আরবের আল-খারজ বিমান ঘাঁটিতে বিস্ফোরণের খবর ছড়ানোর পর আন্তর্জাতিক মহলে আঙুল ওঠে ইরানের দিকে। তবে ইরান অত্যন্ত দ্রুততার সঙ্গে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার সৌদি আরবে তারা কোনো হামলা চালায়নি। সরকারি বার্তাসংস্থা আইআরআইবিকে দেওয়া এক বক্তব্যে ইরানের এক সামরিক কর্মকর্তা বলেন, সৌদি আরবের আল-খার্জ ঘাঁটিতে ইরান কোনো হামলা চালায়নি।

ইয়েমেন থেকে ইসরায়েলে মিসাইল নিক্ষেপ
এর আগে, রবিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে অন্তত ১০টি মিসাইল নিক্ষেপ করে। এর পর সোমবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইসফাহানসহ তিনটি শহরে পাল্টা মিসাইল হামলা চালায়।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি মিসাইল নিক্ষেপ করা হয়। ইসরায়েল থেকে ইয়েমেনের দূরত্ব অনেক হলেও হুতি গোষ্ঠী সেখান থেকেই এ হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া মিসাইলটি প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। তবে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় একজন ব্যক্তি আঘাত পান। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র : আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল।

কিউএনবি/অনিমা/০৮.০৬.২০২৬/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit