বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশিদের সংকট-সম্ভাবনা নিয়ে হাইকমিশনে জামায়াত নেতার বৈঠক মুজিবুল হকের জমি-গাড়ি জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন লর্ডসেই ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন রোহিত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের দুর্নীতি অনুসন্ধানে নথি তলব করল দুদক পাহাড়ের সমস্যার সমাধানে ‘হলিস্টিক অ্যাপ্রোচ’ পদ্ধতিতে এগোতে চায় সরকার; মীর হেলাল কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে সংসদে জানালেন মন্ত্রী মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত তিনি অভিনেতা বা নায়ক নয়, একজন শিল্পীর বহুমাত্রিক সত্তা

পাহাড়ি ঢল ও টানা বর্ষণে যমুনার পানি বৃদ্ধি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৫৩ Time View

ডেস্কনিউজঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। গত পাঁচ দিনে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর পয়েন্টে ১১১ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ১১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে পানি বাড়লেও নদী দুটির পানি এখনো বিপৎসীমার বেশ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বুধবার (২৭ মে) সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ দশমিক ৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৯০ মিটার। এর আগে গত ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত চার দিনে এই পয়েন্টে যথাক্রমে ২১, ২৮, ২০ ও ২৬ সেন্টিমিটার করে পানি বাড়ে।

অনুরূপভাবে, কাজিপুরের মেঘাই পয়েন্টেও যমুনার পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই পয়েন্টে ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ দশমিক ৮৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেখানে বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার। এই পয়েন্টটিতেও গত ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত যথাক্রমে ২৩, ৩৪, ১৬ ও ২৫ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পায়।

সার্বিক বন্যা পরিস্থিতি ও পানি বৃদ্ধির বিষয়ে সিরাজগঞ্জ পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল ইসলাম জানান, টানা পাঁচদিন ধরে যমুনায় পানি বাড়ছে এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও দুই থেকে তিনদিন এই পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এরপর পানির স্তর কয়েকদিন স্থির থেকে আস্তে আস্তে আবার কমতে শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কিউএনবি/বিপুল/২৭.০৫.২০২৬/সন্ধ্যা ৬.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit