শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

প্রথম বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫০ Time View

ডেস্কনিউজঃ বহুলাকাঙ্ক্ষিত তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (তিস্তা মহাপরিকল্পনা) চূড়ান্ত করার লক্ষ্যে নিজের প্রথম আনুষ্ঠানিক সরকারি বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (২৬ মে) ভারতের প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী রাষ্ট্র ভারত ও ভুটান থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ থাকা সত্ত্বেও বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নিতে যাচ্ছেন। এই হাই-প্রোফাইল সফরে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত চুক্তিটিই মূল আকর্ষণ হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। ঢাকার নতুন সরকার দেশের পানি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং এই মেগা প্রকল্পে অর্থায়নের জন্য বেইজিংয়ের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে।

প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফরের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই একটি সুবিধাজনক সময়ে চীন সফর করবেন। তবে প্রথম বিদেশ সফরের সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি।

অন্যদিকে, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই সফরকে ‘আসন্ন’ উল্লেখ করে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই বেইজিং সফর দুই দেশের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। চীন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

কিউএনবি/বিপুল/২৬.০৫.২০২৬/রাত ১০.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit