শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

নতুন হামলা হলে প্রতিশোধ হবে আরও ভয়াবহ: ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৩ Time View

ডেস্কনিউজঃ যুদ্ধ আবার শুরু হলে আরও কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফাজল শেখারচি বলেছেন, নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে তার প্রতিক্রিয়া শুধু আঞ্চলিক সীমার মধ্যেই থাকবে না।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারসের খবরে শেখারচির বরাত দিয়ে বলা হয়, অঞ্চল আবারও যুদ্ধে জড়িয়ে পড়লে ইরানের প্রতিক্রিয়া হবে আরও ব্যাপক, ভারী ও শক্তিশালী।

এর আগে ফারস দাবি করে, হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপের দক্ষিণে ইরানি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান। ওই হামলায় কয়েকজন ইরানি নাগরিক নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের পর ইরান পাল্টা জবাব দেয়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে।

এদিকে চলমান সংঘাত বন্ধে পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা চলছে। যুদ্ধ থামাতে মধ্যস্থতার চেষ্টা চালানো হলেও নতুন হামলা ও পাল্টা হুঁশিয়ারিতে পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/বিপুল/২৬.০৫.২০২৬/রাত ৯.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit