মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

ঈদে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মেয়েসহ ব্রাক কর্মকর্তা নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪১ Time View

ডেস্ক নিউজ : ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সকাল পৌনে ৮ টার দিকে বগুড়া শহরের বনানী মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হচ্ছেন- আনিছুর রহমান (৩৫) ও তার মেয়ে আয়শা খাতুন (৪)। আহত হয়েছেন আনিছুর রহমানের স্ত্রী পুষ্পা আক্তার (২৮)। তারা পাবনা জেলার সুজানগর থানার গোপালপুর গ্রামের বাসিন্দা।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এতথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আনিছুর রহমান ব্রাকে ক্রেডিট অফিসার পদে বগুড়ায় চাকরি করতেন। কোরবানী ঈদ উপলক্ষে আনিছুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে বগুড়া শহর থেকে মোটটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। সকাল পৌনে ৮টার দিকে বনানী মোড়ে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে মারা যান এবং গুরুতর আহত হন আনিছুর রহমানের স্ত্রী পুষ্পা আক্তার। 

স্থানীয় লোকজন ও পুলিশ গুরুতর আহত পুষ্পা আক্তারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেন। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।

ওসি বলেন, দুর্ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটি সনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৫.০৫.২০২৬/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit