বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হাসপাতালে কৃষিমন্ত্রীর ক্ষোভ, ‘হারপিক নিয়ে আসেন আমি ক্লিন করবো’ ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সংবাদের ব্যাখ্যা পুলিশের আসামি বহনকারী পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০ বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ আসবেন কি না, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশিদের সংকট-সম্ভাবনা নিয়ে হাইকমিশনে জামায়াত নেতার বৈঠক

ঝিনাইদহে গ্রেপ্তার এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেফতার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন। 

জামিনের পরে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে সোমবার সকাল ১০টায় ঝিনাইদহ চিফ জুডিশ্যল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন আসামী পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন। 

তবে একই মামলায় গ্রেফতার যুবশক্তি’র কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন না মঞ্জুর করেছেন আদালত। 

রোববার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা শহরের ফ্যামিলি জোনে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হতে গেলে তাকে গ্রেফতার করে পুলিশ। রাতেই এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তি’র কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ।

বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতারে বিষয়ে পুলিশ বলছে, জান-মালের নিরাপত্তা দেওয়ার জন্য তাকে প্রথমে হেফাজতে নেওয়া হয়। পরে তার নামে মামলা থাকায় গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদি হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। ওই মামলার জেরে পরদিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির মামলা করেন।

কিউএনবি/অনিমা/২৫.০৫.২০২৬/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit