রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী খেলনা ওরাংওটাংকে আঁকড়ে ধরা সেই ‘পাঞ্চ’ এখন কেমন আছে? বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের নতুন আকর্ষণ ‘নাগা বিফ খিচুড়ি’ মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ

বাংলাদেশে সবচেয়ে বেশি যে রাউটার বিক্রি হয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের রাউটার বাজারে নতুন সাফল্যের দাবি করেছে টিপি-লিংক। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বাংলাদেশে তাদের বিক্রি হওয়া রাউটারের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। রাজধানীর একটি রিসোর্টে আয়োজিত ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে টিপি-লিংকের স্থানীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেড।

অনুষ্ঠানে টিপি-লিংক প্রাইভেট লিমিটেড (সার্ক)-এর ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং বলেন, দেশের প্রত্যন্ত এলাকাতেও দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। তিনি জানান, ৩ কোটি রাউটার বিক্রির এই অর্জন তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

এ সময় বাংলাদেশে টিপি-লিংকের উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনার কথাও উঠে আসে। এক্সেল টেকনোলজিস লিমিটেডের নির্বাহী পরিচালক টিপু সুলতান বলেন, বাজারের আকার ও ব্যবসায়িক সম্ভাবনা বিবেচনায় দেশে উৎপাদন শুরু করা লাভজনক হতে পারে। তবে এজন্য সরকারের সহায়তা ও শিল্পবান্ধব নীতিমালার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, টিপি-লিংকের ব্যবস্থাপনা পরিচালক সম্প্রতি বাংলাদেশ সফর করে সম্ভাব্য উৎপাদন কার্যক্রম নিয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। অনুকূল পরিবেশ তৈরি হলে দ্রুত উৎপাদন শুরু করা সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।

আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে টিপি-লিংক ‘১ গোল ১ নেটওয়ার্ক’ নামে একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের আস্থাই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি।

এছাড়া অনুষ্ঠানে টিপি-লিংকের বিভিন্ন সাব-ব্র্যান্ড ও প্রযুক্তিপণ্যও তুলে ধরা হয়। এর মধ্যে ছিল এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং সলিউশন ‘ওমাদা’, এআইনির্ভর নিরাপত্তা ক্যামেরা ‘ভিজি’, স্মার্ট হোম ডিভাইস ‘ট্যাপো’ এবং হোম নেটওয়ার্কিং ব্র্যান্ড ‘মার্কোসিস’।

 

 

কিউএনবি/আয়শা/ ২০ মে ২০২৬,/সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit