শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

গরু বিক্রি নিয়ে পশ্চিমবঙ্গে হাহাকার, শিগগিরই সিদ্ধান্ত নেবেন শুভেন্দু

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিদ্ধান্তের কারণে এবার ঈদুল আজহার আগে গরু কেনা বন্ধ করে দিয়েছেন মুসলিমরা। এতে করে সেখানকার হিন্দু গরু ব্যবসায়ীরা বিপদে পড়েছেন। বিপুল অর্থ ও শ্রমে বড় করা গরুগুলো বিক্রি করতে না পেরে তাদের মধ্যে হাহাকার তৈরি হয়েছে।

এ বিষয়টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সেখানকার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল। সোমবার পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠক শেষে বের হয়ে আসার পর গরু নিয়ে তৈরি পরিস্থিতি নিয়ে অগ্নিমিত্রকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে তিনি বলেন, আমাদের মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি নিজে দেখছেন। এই পরিস্থিতি মোকাবিলায় খুব তাড়াতাড়ি কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে রাজ্য সরকার। তবে পুরো বিষয়টির ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বিস্তারিত জানাবেন।

শুধুমাত্র কোরবানির ঈদে বিক্রি করার জন্য পশ্চিমবঙ্গে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ গরু মোটাতাজা করেন। এ নিয়ে তারা কখনো সমস্যায় পড়েননি। তবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কয়েকদিন আগে একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয় অনুমতি ছাড়া রাজ্যটিতে কেউ কোনো গরু ও মহিষ জবাই করতে পারবেন না। এছাড়া গরুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে।

সূত্র : দ্য ওয়াল ইন্ডিয়া।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৬,/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit