শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

অর্থ সংকটে ভর্তি অনিশ্চিত, শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা বাসিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪০ Time View

ডেস্ক নিউজ : অর্থনৈতিক সংকটের কারণে যখন এক শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে যাওয়ার উপক্রম, ঠিক তখনই মানবিকতার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবং সাবেক জবি শিক্ষার্থী মো. কাজী জিয়া উদ্দিন বাসিত।

রোববার (১৭ মে) সিদ্বেশ্বরী কলেজের উক্ত শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়।

জানা যায়, সম্প্রতি সিদ্ধেশ্বরী কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ম্যানেজমেন্ট বিভাগে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হিমশিম খাচ্ছিলেন। পরিবারের সীমিত সামর্থ্যের কারণে তার শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ে। বিষয়টি স্থানীয় শিক্ষার্থী ও সহপাঠীদের মাধ্যমে জানতে পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. কাজী জিয়া উদ্দিন বাসিত। পরবর্তীতে তিনি ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় সংশ্লিষ্টরা জানান, “সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই ছাত্ররাজনীতির প্রকৃত সৌন্দর্য। বর্তমান সময়ে অনেক শিক্ষার্থীই আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষার পথ থেকে ঝরে পড়ে। একজন শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাক এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই চায় না। 

ভর্তি সহায়তা পাওয়া শিক্ষার্থী ও তার পরিবার আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, হঠাৎ এমন সহযোগিতা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। অর্থ সংকটের কারণে ভর্তি নিয়ে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল, এ সহায়তার মাধ্যমে তা দূর হয়েছে। তারা কাজী জিয়া উদ্দিন বাসিত সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের এমন মানবিক উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক সংগঠনগুলোর এ ধরনের শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং শিক্ষার্থীদের মাঝে নতুন আশার সঞ্চার করে।

কিউএনবি/অনিমা/১৭.০৫.২০২৬/রাত ৯.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit