মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

‘আইফোন-কক্সবাজার’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শিরতাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত মুখ শিরতাজ জেবিন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে ক্যারিয়ারের শুরু, কাজের পরিবেশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলা বিভিন্ন গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। আলোচনায় উঠে এসেছে মিডিয়াতে মেয়েদের ‘কম্প্রোমাইজ’ করা থেকে শুরু করে দুবাই সফরের পর্দার পেছনের নানা গল্প।

ক্যারিয়ারের শুরু ও ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গ মিডিয়া পাড়ায় গুঞ্জন রয়েছে যে, শুরুতে মেয়েদের অনেক ধরনের বাজে প্রস্তাব বা ‘কম্প্রোমাইজ’ করতে হয়। এ বিষয়ে জেবিন বলেন, ‘আমি খুবই ব্লেসড যে আমি যাদের সাথে কাজ করেছি, সবার সাথে আমার এত ভালো সম্পর্ক থাকে যে একদম ভাই-ব্রাদার টাইপের। আমি কখনো এরকম কিছু ফেস করিনি।’

তবে তিনি ভিন্ন এক অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘সারপ্রাইজিংলি এই ক্ষেত্রে আপনি সরাসরি ডিরেক্টরদের বা অথোরিটিদের ইন্ডিকেট করতে পারবেন না। কারণ আমিও এরকম অনেক দেখেছি যে মেয়েরা কি পরিমাণ ডেসপারেট, তারা কিন্তু আগে নক করে।’ জেবিনের মতে, শুধুমাত্র ডেসপারেট হয়ে বা কম্প্রোমাইজ করে কাজ পাওয়া সম্ভব নয়, কারণ পরিচালকের কাছে তার কাজ ও চরিত্রটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

‘কক্সবাজার ও আইফোন’ বিতর্ক মিডিয়াতে বহুল প্রচলিত ‘কক্সবাজার অ্যান্ড আইফোন’ শব্দযুগল নিয়ে জেবিন তার ব্যক্তিগত অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, নেতিবাচক মন্তব্যের ভয়ে তিনি তার ব্যক্তিগত অর্জনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন না। জেবিন বলেন, ‘মানুষ এটা দেখে না যে একটা মানুষ কতটা স্ট্রাগল বা হার্ড ওয়ার্ক করছে। মিডিয়াতে কাজ করা একটা মেয়ে দিনে মিনিমাম ১০ থেকে ১৫ হাজার টাকা আর্ন করে। মাসে যদি ১৫-২০ দিন শুটিং থাকে, তবে সে যথেষ্ট টাকা আয় করে।’

দুবাই শেখ ও বিদেশ ভ্রমণ বিদেশে ভ্রমণ করলেই অভিনেত্রীদের জড়িয়ে নানা মুখরোচক গল্প তৈরি হয়। বিশেষ করে দুবাই সফর নিয়ে শিরতাজ জেবিন বলেন, ‘আমি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং দুবাই গিয়েছি। কিন্তু আমি তো কোনো শেখ দেখিইনি! আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম, ‘শেখ শেখ যে শুনি, এরা আসলে কই থাকে? এদের কই পাওয়া যায়?’

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit