বিনোদন ডেস্ক : সন্তানের সাথে তার কেমন সম্পর্ক তারই একটি মিষ্টি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, পুত্র জিবরান আনামের হাতে ড্রামস স্টিক তুলে দিচ্ছেন জেমস। তার হাতে বাজিয়ে শোনাচ্ছেন ড্রামস এর বৈচিত্রময় শব্দ। ভিডিওতে জেমসকে বলতে শোনা যায়, হাতে তুলে দিলে তো নিবি না, থাক বাবা থাক।
তখনই আবার পুত্র ড্রামস স্টিক কেড়ে নেয় বাবার হাত থেকে। ক্যামেরার পেছন থেকে মায়ের সাবধানবানী, চোখে যেন না লাগে। চার দশক ধরে শ্রোতাদের মাতিয়ে রাখা নগর বাউল জেমসের এমন পারিবারিক দৃশ্যে ভক্তরা যেন দারুণ আনন্দ পেয়েছেন। মুহূর্তেই ভাইরাল ভিডিওটির নিচে ভক্তদের কমেন্ট করতে দেখা গেছে, আসছে নগরবাউল জুনিয়র। কেউ বলছেন, গুরু যখন শেখাচ্ছেন, বড় হয়ে দারুণ মিউজিশিয়ান হবে। কেউ বা বলছেন, বাপ কা বেটা।