মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪৬ Time View

বিনোদন ডেস্ক : হঠাৎ নামা বৃষ্টিতে শুটিং স্থগিত হয়ে যায়। ক্যামেরা-লাইট বন্ধ থাকলেও ইউনিটের কাজের গতি থামে না। এ সুযোগে লাইভে এসে রসিকতার ছলে সহকর্মীদের ‘মুখোশ উন্মোচন’ করার ঘোষণা দেন অভিনেত্রী মৌসুমী হামিদ।

ফেসবুক আইডি থেকে তিনি লাইভ দেন। তিনি দেখান, লোকেশনে সবাই অপেক্ষায় থাকলেও অনেকেই মোবাইল ফোনে ব্যস্ত, কেউ রিল বানাচ্ছেন ও কেউ লাইভ করছেন। হাস্যরসের ভঙ্গিতে তিনি বলেন, দেখুন, শুটিংয়ে কে কী করছে আজ সবার মুখোশ ফাঁস করব।

লাইভ তিনি বলেন, এ শুটিংটি সকাল আহমেদের পরিচালনায় চলছে। বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় পরিচালককেও বসে থাকতে দেখা যায়। এ সময় সামাজিক মাধ্যমে আয়ের বিষয়েও কথা বলেন মৌসুমী। 

তিনি আরও জানান, তিনি নিজেই জানতেন না তার ফেসবুক অ্যাকাউন্টে আয় এসেছে। পরে চিত্রগ্রাহক শামসুল ইসলাম লেলিন তাকে জানান, তার অ্যাকাউন্টে ১৭৫ ডলার জমা হয়েছে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি মজা করে বলেন, টাকা তুললে হাঁস-খিচুড়ি পার্টি দেবেন।

গাজীপুরের পুবাইলে ‘লাভ স্টেশন’ নাটকের দৃশ্যধারণ চলছিল, যেখানে চঞ্চল চৌধুরীসহ আরও কয়েকজন শিল্পী অংশ নেন। ডিজিটাল যুগে শুটিং সেটেও রিল ও শর্ট ভিডিও তৈরির প্রবণতা বেড়েছে। বিনোদন জগতের তারকারাও এতে পিছিয়ে নেই। বিষয়টি ঘিরে মজার ছলে লাইভে এসে কথা বলেছেন মৌসুমী হামিদ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৬,/সকাল ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit