বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

রোববার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ রোববার, ৩ মে ২০২৬। ভাগ্যরেখা অনুযায়ী ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্রে আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে সে সম্পর্কে আগাম ভবিষ্যদ্বানী করছে জ্যোতিষশাস্ত্র। আসুন তা এক নজরে দেখে নিই-

মেষ: কাজের চাপ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। উদ্বেগ বাড়তে পারে। চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। অতিরিক্ত অর্থলাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন।

বৃষ: সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে। কপালে অপমান জুটতে পারে। ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে। বুদ্ধির ভুলে কাজের ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। কিছু পাওনা আদায় হতে পারে। আয় ও সঞ্চয় বাড়তে পারে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে। ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না।
 
মিথুন: অধিক খরচের জন্য দুশ্চিন্তা বাড়বে। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। পিতা-মাতার জন্য মনখারাপ। বিপদ থেকে উদ্ধার লাভ। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে। কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন। ভাইদের সঙ্গে বিবাধ বাড়তে পারে। সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বাড়বে। 
 
কর্কট: শেয়ারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে। পেটের কষ্ট বাড়তে পারে। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। মানসিক অস্থিরতার যোগ। অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে। আইনি কাজে ঝামেলা বাড়তে পারে। কাজের ভালো সুযোগ পেতে পারেন। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা হবে।
 
সিংহ: সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে। মাথার যন্ত্রণা বাড়বে। কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে। ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে। রাজনীতিবিদদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। দন্ত্যরোগে ভোগার আশঙ্কা রয়েছে। বিলাসিতার জন্য খরচ বাড়বে। স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে। পিতার সঙ্গে তর্ক হতে পারে। মামলায় জড়িয়ে পড়তে পারেন, তবে বুদ্ধিবলে জয় হবে।
 
কন্যা: প্রেমের ব্যাপারে মনেকষ্ট বাড়তে পারে। বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে। কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে। বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে। আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনার যোগ। ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না। 
 
তুলা: রাজনীতির লোকদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে। উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান। সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন। জরুরি কাজ থাকলে সকালে মেটান। প্রেমের ব্যাপারে খুব ভাবনাচিন্তা করে এগুতে হবে। কাজ নিয়ে মানসিক অস্থিরতা থাকবে। পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে। 
 
বৃশ্চিক: প্রেমের অশান্তি মিটে যেতে পারে। কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমে সফল হবেন। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির যোগ। আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনাও রয়েছে। কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন। শরীরে যন্ত্রণা বাড়তে পারে।
 
ধনু: কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না। আধ্যত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন। প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে। পেশাদারদের জন্য খুব উপযুক্ত সময়। বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে। আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে। কোনো সুসংবাদ পেতে পারেন। দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে। 
 
মকর: গবেষণার কাজে সাফল্য লাভ। খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন। কর্মস্থানে সুনাম অর্জন করতে পারেন। সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে। ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন। ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারে। ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন। 
 
কুম্ভ: শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে। কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ। পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাধতে পারে। কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। গৃহনির্মাণের পরিকল্পনা করতে পারেন। বাড়ির লোক আপনাকে বুঝবেন না।

মীন: নারীদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময়। কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে। পথেঘাটে সাবধানে চলাফেরা করুন। বন্ধুর জন্য কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৬,/সকাল ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit