সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ঢাকা রিজেন্সিতে বাঙালিয়ানার ছোঁয়ায় বৈশাখী উৎসব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধনে অতিথিদের জন্য দিনব্যাপী বিশেষ বৈশাখী আয়োজন ও মেলার পসরা সাজিয়েছে হোটেল কর্তৃপক্ষ। ১৪ এপ্রিল সকাল থেকেই হোটেলের প্রতিটি কোণে জীবন্ত হয়ে উঠবে বাংলার চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া।


শিশুতোষ আয়োজনে উৎসব শুরু:
 মঙ্গলবারের সকালটি শুরু হবে রঙে-রসে ভরপুর সব ঐতিহ্যবাহী কর্মসূচির মধ্য দিয়ে। ছোটমণিদের জন্য থাকছে বিশেষ গুরুত্ব। সকাল ১০টা থেকেই শুরু হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পাশাপাশি ফেস পেইন্টিং, মেহেদী উৎসব এবং বাউল গানের সুরে মেতে উঠবে উৎসব প্রাঙ্গণ। যা নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্যকে পরিচয় করিয়ে দেওয়ার এক অনন্য প্রয়াস।


পান্তা-ইলিশ থেকে বুফে ডিনার: 
ভোজনরসিকদের জন্য ঢাকা রিজেন্সি সাজিয়েছে জিভে জল আনা সব দেশীয় ও আন্তর্জাতিক পদের সমাহার। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫,৫৫৫ টাকায় উপভোগ করা যাবে বৈশাখী লাঞ্চ বুফে। এতে থাকছে চিরচেনা পান্তা-ইলিশ, হরেক রকমের ভর্তা ও মিষ্টান্নসহ মুখরোচক সব আয়োজন। উৎসবের আমেজকে দ্বিগুণ করতে দুপুরের খাবারের সময় থেকেই চলবে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী গান এবং নৃত্যের জমকালো আয়োজন, যা চলবে টানা রাত ৯টা পর্যন্ত। রাতের খাবারের জন্য থাকছে আকর্ষণীয় ডিনার বুফে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,৫৫৫ টাকা।


বিশেষ অফার ও সুযোগ-সুবিধা: 
উৎসবের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে ঢাকা রিজেন্সি ঘোষণা করেছে আকর্ষণীয় অফার। নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারী, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাবের সদস্য এবং ‘ফ্যান অফ ঢাকা রিজেন্সি’ গ্রুপ মেম্বারদের জন্য থাকছে একটির সাথে একটি ফ্রি অফার। এছাড়া ১১,১১১ টাকায় চারজন মিলে ডিনার বুফে উপভোগ করার বিশেষ প্যাকেজও রাখা হয়েছে।


মেলা ও অন্যান্য আকর্ষণ: 
পুরো দিনজুড়ে অতিথিদের বিনোদনের জন্য থাকবে বৈশাখী মেলা। যেখানে থাকছে চুড়ির মেলা, লালন সংগীত, পুঁথি গানের আসর, ফুচকা ও চটপটির স্টল। এছাড়া পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দিতে থাকবে বায়োস্কোপ, হাওয়াই মিঠাই, রঙিন ফটো বুথ এবং বেলুন শুটার। পুরো আয়োজনটি যেন এক টুকরো গ্রামীণ মেলাকে শহরের বুকে তুলে ধরবে।


হোটেল কর্তৃপক্ষের মতে, এই আয়োজন শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে স্মরণ করার একটি প্রয়াস। পরিবার ও বন্ধুদের নিয়ে নতুন বছরের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে ঢাকা রিজেন্সির এই প্রাণবন্ত আয়োজন হতে পারে একটি আদর্শ গন্তব্য।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit