এই সমস্যার কারণে চিকিৎসক নিরুৎসাহিত করেছিলেন তাকে। হৃতিকের প্রথম ছবি ‘কাহো না প্যায়ার হ্যায়’ তৈরি হওয়ার আগেই হৃতিককে বলা হয়েছিল কোনও কাজ না করতে। এসব কথায় ভেঙে পড়েননি হৃতিক। উল্টে চ্যালেঞ্জ নিয়েছিলেন। মোটা বই নিয়ে শারীরিক কসরত করা শুরু করেন। ধীরে ধীরে বই থেকে ডাম্বল নিয়ে অভ্যাস শুরু করেন।
হৃতিকও এক সাক্ষাৎকারে জীবনের সেই কঠিন অধ্যায়ের কথা জানান। তার কথায়, ‘আমার শরীর-স্বাস্থ্য অ্যাকশন ছবি করার বা ছবিতে নাচ করার মতো শক্তপোক্ত নয়’ বলেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। ফিটনেসের দিকে নজর দিয়েছিলেন হৃতিক। কী ভাবে নিজের সেরাটা দিতে হবে, সেটাই ভেবেছিলেন। সফলও হয়েছেন।