সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

খালেদা জিয়াকে নিয়ে বক্তব্য শুনতে চাইলো গোটা সংসদ, সময় বাড়লো ৫ মিনিট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদ অধিবেশন চলছিল। প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আবেঘগন স্মৃতিচারণ করছিলেন তার একসময়ের ব্যক্তিগত সহকারী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় বক্তব্যের নির্ধারিত সময় শেষ হলে মাইক্রোফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। তখন ঘটে এক অভূতপূর্ব ঘটনা! খালেদা জিয়াকে নিয়ে বক্তব্য শুনতে আগ্রহী হয়ে ওঠে গোটা সংসদ। শিমুল বিশ্বাসের বক্তব্যের সময় বাড়িয়ে দেয়া হয় আরও ৫ মিনিট!

রোববার (১৯ এপ্রিল) সংসদে শিমুল বিশ্বাস তার বক্তব্যে বলেন, ‘খালেদা জিয়া আমাদের ঐক্যের প্রতীক ছিলেন। প্রবাস থেকে তারেক রহমান সেনাপতির মতো রণাঙ্গনে কর্মসূচি দিয়ে আন্দোলন সফল করার চেষ্টায় রত ছিলেন। আমরা আন্দোলনে অংশগ্রহণকারী শক্তি যখন কথা বলেত ভুলে যাই, কাকে অপমান করে আমরা বড় হতে চাই? সেই বিবেচনাবোধ যখন আমাদের ভেতর কাজ করে না, তখন আমাদের দুর্গতির সতর্কতা জানাই। সম্প্রতি এমন কিছু আলোচনা- সমালোচনা হচ্ছে, যার সুড়ঙ্গ দিয়ে..’
এতোটুকু বলার পর তার কথা আর শোনা যায় না। মাইক্রোফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। তখন ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ। আপনি খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ছিলেন। আপনার অনেক ধরনের স্মৃতি আছে, অভিজ্ঞতা আছে। এগুলো শুনলে হয়তো সংসদ থেকেও..’
ঠিক তখনই সংসদের চারিদিকে ওঠে কোলাহল। প্রথম দফায় ডেপুটি স্পিকার সম্ভবত রোজকার শোরগোল ভেবে হাত উঁচিয়ে ধরেছিলেন। পরে ভুল ভাঙতেই তার মুখে ফুটে ওঠে সৌহার্দের হাসি। শিমুল বিশ্বাসের সময় বাড়াতে ততোক্ষণে টেবিল চাপড়ে বিরোধীদলের উদাত্ত আবেদন!
ডেপুটি স্পিকার তখন বলেন, খালেদা জিয়ার নাম যখন আসে, গোটা সংসদ ঐক্যবদ্ধ হয়। গোটা সংসদের পক্ষ থেকে আপনার সময় বাড়লো আরও ৫ মিনিট। এরপর আরেক দফা টেবিল চাপড়ানোর শব্দ শোনা যায়।
শিমুল বিশ্বাস এবার বলেন, ‘ডিবি অফিসে এপার-ওপার (বিরোধীদলের প্রতি ইঙ্গিত করে) আমরা সবাই একসাথে ছিলাম। সেদিন সেই ভীতিকর দৃশ্যের সাক্ষী আমরা সবাই। আমাদের পরস্পরকে দেখানো হতো আতঙ্ক তৈরি করার জন্য। আপসের প্রস্তাব দেওয়া হতো। আমরা মাথানত করিনি। দেশের গণতন্ত্র ফেরানোর লড়াইয়ে যাদের অবদান, তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি।’
প্রয়াত প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী বলে চলেন, ‘খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, গোটা দুনিয়ার গণতান্ত্রিক আন্দোলনের একটা সম্পদে পরিণত হয়েছে। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার যখন তার নাতনি জাইমা রহমান গ্রহণ করেন, সেই ছবিটা নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি মন্তব্য পড়েছে যে— যথার্থ প্রতিনিধি হয়েছে।’

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit