রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

হরমুজে উত্তেজনা, মার্কিন মাইন অপসারণ ব্যর্থ দাবি ইরানের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। সর্বশেষ ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং প্রণালির নিয়ন্ত্রণ এখনো তাদের হাতেই রয়েছে।

শনিবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক টেলিভিশন ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের চেষ্টা ইরানি বাহিনী প্রতিহত করেছে। এতে দুই পক্ষ প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।

তিনি বলেন, হরমুজ প্রণালি ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে তারা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখেছে।

গালিবাফের ভাষ্য অনুযায়ী, ইরান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেয় যে তাদের মাইনসুইপার নির্ধারিত অবস্থান ছাড়িয়ে এগোলে গুলি চালানো হবে। পরে মার্কিন বাহিনী পিছু হটার জন্য সময় চায় এবং শেষ পর্যন্ত সরে যায়।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালিতে কোনো জাহাজ চলাচল করলে তা ইরানের সঙ্গে সমন্বয় করেই হচ্ছে এবং নির্ধারিত নিয়ম মেনে চলছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কয়েকদিনের জন্য অবরোধ ঘোষণা করেছে, যা ইরানের দৃষ্টিতে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয় যেখানে অন্য দেশ চলাচল করবে কিন্তু ইরান পারবে না।

একইসঙ্গে সতর্ক করে দিয়ে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করা হতে পারে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, লেবাননের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা হয়েছে।

অন্যদিকে উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, একটি অভিন্ন কাঠামোয় একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনা শুরু হবে না।

সূত্র: দ্যা চুসন ডেইলি

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit