শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

হজযাত্রী ছাড়া কেউ মক্কায় ঢুকলেই মোটা অঙ্কের জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন হজের পবিত্রতা এবং শৃঙ্খলা রক্ষায় এবার নজিরবিহীন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি নির্দেশনায় জানিয়েছে, হজের জন্য নির্ধারিত বিশেষ পারমিট ছাড়া কোনো প্রকার ভিজিট ভিসাধারী ব্যক্তি মক্কায় প্রবেশ করতে পারবেন না। মূলত হজের সময় ভিড় নিয়ন্ত্রণ এবং প্রকৃত হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে অনুমোদিত হজ পারমিট ছাড়া মক্কা বা অন্যান্য পবিত্র স্থানে প্রবেশের চেষ্টা করা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। নিয়ম লঙ্ঘনকারীদের জন্য চড়া জরিমানার বিধান রাখা হয়েছে। কোনো ভিজিট ভিসাধারী ব্যক্তি হজের চেষ্টা করলে তাকে অন্তত ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। এছাড়া অননুমোদিতভাবে হজ পালনকারী প্রবাসী বা ওভারস্টেয়িংকারিদের গ্রেফতারের পর ১০ বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

এদিকে ওমরাহ পালনের সময়সীমাও ইতিমধ্যে শেষ হয়েছে। ১৮ এপ্রিল ছিল ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের শেষ দিন। নির্ধারিত সময়ের পর দেশটিতে অবস্থান করাকে অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। যে সকল কোম্পানি বা সেবাদানকারী প্রতিষ্ঠান এই ওভারস্টেয়িংয়ের তথ্য গোপন করবে, তাদের জন্য ১ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একইসাথে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকদের জন্য নতুন করে ওমরাহ পারমিট ইস্যু করাও স্থগিত করা হয়েছে।

সৌদি আরবের এই নিরাপত্তা অভিযানের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘পারমিট ছাড়া কোনো হজ নেই’। মক্কা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া হজ পারমিট বিক্রির অভিযোগে ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এই ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার এবং যেকোনো অনিয়ম দেখলে নির্দিষ্ট জরুরি নম্বরে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে। 

সূত্র: গালফ নিউজ 

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৬,/সকাল ১০:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit