শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংরক্ষণ নয়, স্পষ্ট বার্তা অমিত শাহের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনো প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে নারী সংরক্ষণ বিল, সীমানা পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আইন সংক্রান্ত সংশোধনী বিল পেশ হলে তিনি সেখানে এসব কথা বলেন। 

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আমাদের সংবিধান ধর্মের ভিত্তিতে কোনোরকমের সংরক্ষণ প্রদানের অনুমতি দেয়নি। আমি ফের সরকারের সংকল্প বলে দিচ্ছি, ধর্মের ভিত্তিতে মুসলিমদের কোনোরকম সংরক্ষণ প্রদান করা চরম সংবিধানবিরোধী। এটার প্রশ্নই ওঠে না।’

স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরে সমাজবাদী পার্টির সাংসদ তথা উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, ‘পুরো দেশ জনসংখ্যা অর্ধেকের সংরক্ষণ চায়। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে জানতে চাই যে, মুসলিম নারীরা কি সেই অর্ধেক জনসংখ্যার আওতায় পড়েন না?’ তার পালটা জবাবে অমিত শাহ বলেন, ‘(চাইলে) সমাজবাদী পার্টি সব টিকিট মুসলিম নারীদের দিয়ে দিক। আমাদের কোনো আপত্তি নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অখিলেশজি প্রশ্ন তুলেছেন কেন আদমশুমারি হচ্ছে না। আমি উল্লেখ করতে চাই যে, আদমশুমারির কাজ শুরু হয়েছে। দ্বিতীয়ত, তারা বলেছিল যে আমরা জাতপাতের আদমশুমারি দাবি করব। সরকার একটি জাতিগত আদমশুমারি করার সিদ্ধান্ত নিয়েছে এবং আদমশুমারি করা হচ্ছে।’

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৬,/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit