বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

বিশ্বজুড়ে পিসি বিক্রি বেড়েছে আড়াই শতাংশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮০ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক  : বিশ্বজুড়ে প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতি ও মেমোরি চিপের সংকটের মধ্যেও প্রবৃদ্ধি দেখেছে বৈশ্বিক ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) বাজার। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পিসি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এই প্রবৃদ্ধি মূলত তিনটি প্রধান অঞ্চল—আমেরিকা, এশিয়া প্যাসিফিক এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (ইএমইএ)—এর সম্মিলিত ফলাফল। এর মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৪.৩% এবং ইএমইএ অঞ্চলে ৭.৪% প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে আমেরিকায়, যেখানে পিসি শিপমেন্ট ৩.৩% কমে গেছে।

আইডিসি জানিয়েছে, বিশ্বজুড়ে এ সময়ে মোট ৬ কোটি ৫৬ লাখ ইউনিট পিসি সরবরাহ করা হয়েছে। মূলত তিনটি প্রধান কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে উল্লেখ করেছে গবেষণা সংস্থাটি। এর মধ্যে আছে যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির আশঙ্কা থেকে আগেভাগেই পণ্য ক্রয়ের প্রবণতা; উইন্ডোজ ১০ থেকে নতুন সংস্করণে গ্রাহকদের স্থানান্তর ও বাজারে নতুন এবং উন্নত ফিচারের ল্যাপটপ ও ডেস্কটপ পিসির আগমন।

আইডিসির রিসার্চ ভাইস প্রেসিডেন্ট জঁ ফিলিপ বোচার্ড বলেন, ২০২৬ সাল হবে বাজারের দখল বা শেয়ার পরিবর্তনের বছর। পিসি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সরবরাহ ব্যবস্থা ও মেমোরি চিপের মতো জরুরি যন্ত্রাংশ সংগ্রহের সক্ষমতা সামনের দিনে বড় পরীক্ষার মুখে পড়বে।

সফলভাবে যারা যন্ত্রাংশ নিশ্চিত করতে এবং সব ধরনের ক্রেতার নাগালে পণ্য রাখতে পারবে, তারাই বাজারে টিকে থাকবে বলে মনে করে আইডিসি। প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হলেও বছরের বাকি সময়ে পিসি সরবরাহে পতনের আশঙ্কা রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৬,/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit