রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকট সমাধানে যা ভাবছে চীন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংকটের সমাধানের লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চার দফা প্রস্তাব দিয়েছেন। আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে ওই দাবিগুলো উত্থাপন করেন। চীন জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রয়োজনে পাশে থাকবে বেইজিং।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুদেশের সরকার প্রধান বৈঠক করেন। ওই বৈঠকে শি বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনে চলা জরুরি। আন্তর্জাতিক আইনকে ‘সুবিধামতো ব্যবহার করে আবার প্রয়োজন না হলে বাদ দেওয়া’ এটা আর চলবে না। আবুধাবির যুবরাজের এই সফর এমন সময়ে হয়েছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। পাকিস্তানে বসা সবশেষ আলোচনায় ওয়াশিংটন ও তেহরানের যুদ্ধ শেষ করার কোনো সমঝোতা হয়নি। শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্র আবারও ইরানের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে। 

মধ্যপ্রাচ্য ইস্যুতে শি জিনপিং শেখ খালেদকে বলেন, আমরা যেন বিশ্বকে আবার জঙ্গল-আইনে ফিরে যেতে না দিই। চীন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কাজ করতে প্রস্তুত। যাতে একটি আরও শক্তিশালী, স্থিতিশীল ও গতিশীল কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা যায়।

চীনের গণমাধ্যম অনুযায়ী, শি জিনপিংয়ের চার দফা শান্তি পরিকল্পনা দিয়েছে—শান্তিপূর্ণ সহাবস্থান ও আঞ্চলিক নিরাপত্তা কাঠামো, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখা।

বেইজিং বারবার যুক্তরাষ্ট্র-ইসরাইলের কর্মকাণ্ডকে অবৈধ বলে সমালোচনা করলেও, শি এই সংঘাত নিয়ে খুব কমই প্রকাশ্যে মন্তব্য করেছেন। তবে যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় দেশগুলোর তেল পরিবহন বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের প্রচণ্ড ব্যাহত হচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তা অনেক কমে গেছে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালিয়েছে ইরান। এতে ব্যপক ক্ষতির মুখে পড়েছে দেশগুলো।

সরকারি তথ্য অনুযায়ী, মার্চ মাসে চীনের তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি অক্টোবর ২০২২ সালের পর সর্বনিম্নে নেমে এসেছে। একই সময়ে অপরিশোধিত তেলের আমদানিও ২.৮ শতাংশ কমেছে। কারণ চীনা জাহাজগুলো হরমুজ প্রণালীতে আটকে পড়েছে।

আমিরাতের সবচেয়ে বড় প্রদেশ আবুধাবির যুবরাজের এই সফর চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ইঙ্গিত দেয়। এটি ২০২৪ সালে তার বাবার চীন সফরের ধারাবাহিকতা। এদিকে, আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনে শি একটি বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit