বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জি-২০ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে চীনের আপত্তি মার্কিন বাহিনী ‘কাপুরুষ’, বিধ্বংসী আঘাতের হুঁশিয়ারি ইরানের বিমানবন্দরে ড্রোন হামলার জন্য মস্কোকে দায়ী করলো জার্মানি ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা জারি চোট সেরে আফগানদের বিপক্ষে ফিরলেন বুমরাহ আকস্মিক রদবদলের জেরে মিসবাহর পদত্যাগ রাষ্ট্রীয় সাইবার সুরক্ষার আওতায় চট্টগ্রাম বন্দর থাইল্যান্ডকে হারিয়ে নারী এশিয়া কাপে পাকিস্তানের শুভ সূচনা ‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান

এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : এপ্রিলের প্রথম ১২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৯৮ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এপ্রিল মাসের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১০৫ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৭৬৪ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ১০ শতাংশ। এর আগে গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৬,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit