বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

তামিম ইকবালকে অভিনন্দন জানালেন মোহাম্মদ নবী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক :আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ বাতিলের পর বাংলদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভপতি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন আফগান ক্রিকেট কিংবদন্তি মোহাম্মদ নবী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নেতৃত্ব দিয়ে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করিয়েছে তামিম ইকবাল। সেখানে তার সতীর্থ হিসেবে ছিলেন মোহাম্মদ নবী। সাবেক সতীর্থের সঙ্গে একটি ছবি শেয়ার করে করেছেন তিনি। সেই ছবির ক্যাপশনে নবী লেখেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌’বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ায় আপনাকে অভিনন্দন। আপনি আপনার ক্রিকেট ক্যারিয়ারে খেলার মাঠে দুর্দান্ত ছিলেন। আমি নিশ্চিত যে, আপনার নেতৃত্বগুণ ও দক্ষতার মাধ্যমে নতুন দায়িত্বেও সফল হবেন। আপনার এই নতুন জার্নিতে অনেক অনেক শুভকামনা।’
এর আগে গত সোমবার আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙ্গে তামিম ইকবালকে এডহক কমিটির সভাপতি করে জাতীয় ক্রিকেট পরিষদ (এনএসসি)। তিন মাস মেয়াদের ১১ সদস্যের কমিটিতে তামিম ইকবাল ছাড়াও আছেন আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান। কমিটির অন্য সদস্যদের মধ্যে চারজন সরাসরি বিএনপি নেতাদের স্ত্রী বা পুত্র। ব্যারিস্টার রাশনা ইমাম বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী।

এছাড়া আছেন মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে বিএনপির উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদের ছেলে। এদিকে এনএসসি কর্তৃক সেই গঠিত তদন্ত কমিটির রিপোর্টকে ত্রুটিপূর্ণ, মনগড়া ও আইনি ভিত্তিহীন আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই সঙ্গে তামিমের এডহক কমিটি অবৈধ দাবি করে আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৬,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit