রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বিশ্ব স্বাস্থ্য দিবসে মহিষের মাংস ও দইয়ের পুষ্টিগুণে সচেতনতা 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৫ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘সবার জন্য স্বাস্থ্য’ এই বৈশ্বিক অঙ্গীকারকে সামনে রেখে  জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী জলবায়ু সহনশীল মহিষপালন সম্প্রসারণ প্রকল্পের পরিচালক ড. সুমনা আক্তার অনুষ্ঠিত এই কার্যক্রমে জনসাধারণকে মহিষের মাংস ও দইয়ের পুষ্টিগুণ সম্পর্কে তথ্য প্রচার করেন। প্রকল্পের অর্থায়নে ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড।

প্রকল্প কর্মকর্তারা জানান, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গরুর মাংসের কোলেস্টেরল মাত্রা প্রায় ৭০–৯০ মিলিগ্রাম প্রতি ১০০ গ্রাম, যেখানে মহিষের মাংসে কোলেস্টেরল মাত্র প্রায় ৪০–৬০ মিলিগ্রাম প্রতি ১০০ গ্রাম। ফলে, মহিষের মাংস তুলনামূলকভাবে স্বাস্থ্যসম্মত এবং হার্টের সমস্যাও কম হয়, যেসব মানুষের অ্যালার্জির সমস্যা রয়েছে, তারা চাইলে মহিষের মাংস গ্রহণ করতে পারেন।

এছাড়াও প্রচারণায় মহিষের দইয়ের পুষ্টিগুণ ও স্বাস্থ্যকর দিক সম্পর্কেও গুরুত্ব আরোপ করা হয়। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এই প্রচারণার মাধ্যমে মহিষের মাংস ও দইয়ের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানানো হয়েছে। জনসচেতনতামূলক কার্যক্রমটি বাস্তবায়নে সহযোগিতা করেছে- প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit