শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান।  শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (পাকিস্তান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট-পিএমডি)।

পিএমডির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি রাত ৯টা ১৩ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল এবং গভীরতা ছিল ১৯০ কিলোমিটার। কম্পনের প্রভাব ইসলামাবাদ, চিত্রাল, পেশাওয়ার, সোয়াত ও শাংলাসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

এদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, তাদের মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল অনুযায়ী হিন্দুকুশ অঞ্চলে ৫.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার গভীরতা ছিল ১৭৭ কিলোমিটার।

ডননিউজ টিভির খবরে বলা হয়েছে, রাওয়ালপিন্ডি, আজাদ জম্মু ও কাশ্মীর, গিলগিট-বালতিস্তান এবং পাঞ্জাবের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। সূত্র: ডন

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit