রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

ইরানের নিশানায় এবার অ্যাপল-গুগলের অফিস, কর্মীদের দ্রুত কর্মস্থল ছাড়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ভেতরে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা এবং সন্ত্রাসী কার্যকলাপে সহায়তার অভিযোগে ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন সংস্থাকে সরাসরি হামলার হুমকি দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, অ্যাপল, গুগল, মেটা এবং মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টসহ এইচপি, ইনটেল, আইবিএম ও সিস্কোর মতো হার্ডওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এখন থেকে তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে। এই তালিকায় টেসলা, এনভিডিয়া, ওরাকল এবং বোয়িংয়ের মতো বড় নামও রয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, এই সংস্থাগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ইন্টারনেট যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অভ্যন্তরে গুপ্তহত্যা ও নাশকতামূলক হামলার ছক তৈরি করছে। ইরান সময় ১ এপ্রিল রাত ৮টা থেকে এই প্রতিশোধমূলক হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

আইআরজিসি আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা এসব কোম্পানির আঞ্চলিক কার্যালয়গুলো ‘ধ্বংস’ করে দেওয়া হবে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা নিহত হওয়ার প্রেক্ষাপটে তেহরান এই কঠোর অবস্থান নিল।

সম্ভাব্য এই হামলার ক্ষয়ক্ষতি এড়াতে আইআরজিসি ওইসব প্রতিষ্ঠানের কর্মীদের অবিলম্বে কর্মস্থল ত্যাগের পরামর্শ দিয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে থাকা এই কোম্পানিগুলোর অফিসের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী সাধারণ মানুষকেও নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। 

ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার সতর্ক করার পরেও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেনি, যার সর্বশেষ উদাহরণ হিসেবে মঙ্গলবারও বেশ কয়েকজন ইরানি নাগরিক নিহত হয়েছেন। 

এই পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: প্রেস টিভি

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৬,/রাত ৮:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit