রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

হুতি আতঙ্কে পণ্যবাহী জাহাজ চলাচলে সতর্কতা!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (২৮ মার্চ) ইসরাইলে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং ভবিষ্যতে আরও হামলার হুমকির পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উত্তর-পশ্চিম ইয়েমেন নিয়ন্ত্রণকারী হুতিরা এখনো পর্যন্ত তাদের ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি’ ব্যবহার করেনি।
 
আর সেটি হলো ‘বাব আল-মান্দাব প্রণালী’, যা মূলত লোহিত সাগরকে বিশ্ব বাণিজ্যের সাথে সংযুক্ত করেছে। হুতিরা এখন পর্যন্ত এ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়নি।
 
ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্স অ্যাসপাইডস জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সাথে সম্পৃক্ত বাণিজ্যিক জাহাজগুলোর উচিত ‘বিপদ না কমা পর্যন্ত’ ইয়েমেনের জলসীমা এড়িয়ে চলা।
 
শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি স্বার্থের সাথে যুক্ত জাহাজগুলোর জন্য হুমকির মাত্রা ‘বেশি’। অন্যদিকে, ইসরাইল বা যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত নয় এমন জাহাজের জন্য হুমকির মাত্রা ‘মাঝারি’ ধরা হয়েছে।
 
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।
 
সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৬,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit