সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

হরমুজ প্রণালি যেভাবে নিয়ন্ত্রণ করছে ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি গত প্রায় চার সপ্তাহ ধরে কার্যত অবরুদ্ধ হয়ে থাকায় আন্তর্জাতিক তেলের বাজারে চরম অস্থিতিশীলতা দেখা দিয়েছে। বিশ্বজুড়ে ব্যবহৃত মোট জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়।

এছাড়া বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সারের একটি বড় অংশও এই পথেই যায়। বর্তমানে ইরানের ক্রমাগত হুমকি ও জাহাজগুলোতে হামলার আশঙ্কায় এই পথে বাণিজ্যিক চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যার কোনো স্পষ্ট সমাধান আপাতত দেখা যাচ্ছে না। জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধ ভাঙতে একদিকে যেমন কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন, অন্যদিকে মধ্যপ্রাচ্যে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছেন। এমনকি তেলের ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দেওয়ার জন্য মার্কিন নৌবাহিনীকে ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। 

তবে সামরিক ও ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলে ইরান এখনো সুবিধাজনক অবস্থানে রয়েছে। বিশেষ করে ইরানের সস্তা ড্রোন প্রযুক্তি, সমুদ্র মাইন এবং প্রথাগত যুদ্ধের বাইরে ভিন্নধর্মী রণকৌশল মোকাবিলা করা যুক্তরাষ্ট্র বা অন্য যে কোনো শক্তির জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অবরোধকে ইরান কেবল যুদ্ধের কৌশল হিসেবেই নয়, বরং আয়ের উৎস হিসেবেও ব্যবহার করছে। সম্প্রতি লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অন্তত দুটি বড় জাহাজ মোটা অঙ্কের অর্থ দিয়ে এই প্রণালি পার হয়েছে।

ইরানি কর্মকর্তারা ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে নির্দিষ্ট কিছু ট্যাঙ্কারকে নিরাপদ পারাপারের সুযোগ দেওয়ার বিনিময়ে তারা এই ধরনের মাশুল বা ফি আদায় অব্যাহত রাখবে। ফলে সামরিক উত্তেজনার পাশাপাশি এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে একটি জটিল অর্থনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে।

সূত্র: সিএনএন

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৬,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit