মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

গাজী মো. গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৭ Time View
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ঝালকাঠিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৮ মার্চ) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।ঝালকাঠি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঝালকাঠির উপপরিচালক দিলারা খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ।
অনুষ্ঠানে টিআইবি’র ধারণাপত্র পাঠ করেন সনাক সদস্য শিমুল সুলতানা হেপী। তিনি বলেন, আন্তর্জাতিক ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে “নারী ও কন্যাশিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই”এই প্রতিপাদ্যে দেশব্যাপী জাতীয় ও সনাক অঞ্চলসমূহে দিবসটি পালন করা হচ্ছে।আলোচনা সভায় আরও বক্তব্য দেন নারী উন্নয়ন পদকপ্রাপ্ত অদম্য নারী ও সনাক সদস্য কবিতা হাওলাদার, অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা তাবাসসুম, স্টার নিউজ ও সনাক সদস্য ইসমাঈল হোসাইন, গ্রাম আদালতের অক্ষয় সরকার এবং বীর মুক্তিযোদ্ধা ও সনাক সভাপতি সত্যবান সেনগুপ্ত।
বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও সমান সুযোগ নিশ্চিত হলে সমাজ ও রাষ্ট্র আরও এগিয়ে যাবে।প্রধান অতিথি শাকিলা রহমান বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। ন্যায়বিচার ও সমতার পরিবেশ গড়ে তুলতে পারলেই একটি উন্নত সমাজ নির্মাণ সম্ভব।এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন এবং তারা নিজেদের মতামত তুলে ধরেন।
কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৬,/বিকাল ৫:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit